ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২২:০৬:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

চট্টগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নিউমুরিং তক্তার পুল এলাকা থেকে শামীমা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিউমুরিং তক্তার পুল আবুল ফয়েজের বিল্ডিংয়ের ৫ম তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামীমা আক্তার পটুয়াখালীর বাউফল থানার জামাল উদ্দিনের স্ত্রী। জামাল উদ্দিন রাঙ্গামাটি বিজিবিতে চাকরি করেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন। তিনি বলেন, পাঁচ তলার ভাড়া বাসায় থাকতেন শীমামা আক্তার। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছেন, তার হাত-পা বাঁধা অবস্থায় ছিল। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করা হয়েছে। কেন খুন করা হয়েছে বা কারা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।